Skip to main content

পরকীয়ায় কলুষিত সমাজ এবং এর থেকে উত্তরণের উপায়

ঘটনাঃ ১ঃ ছেলেটি এবং মেয়েটি কলেজ থেকে ভার্সিটি একসাথেই পড়াশুনা , পরিচয় , তারপরে একে অপরকে পছন্দ করে । তারপরে তারা সম্পর্কে জড়িয়ে যায় । দুই পরিবারের সম্মতিতে বিয়েও হয় । কিন্তু কিছুদিন পরে বের হল আসল ঘটনা । ছেলেটি তার ব্যাচমেট একজনের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে । মানে পরকীয়া আর কি !!! তারপরে শুরু হল ফেতনা ফাসাদের প্রহর । ইহা এমন এক সমস্যা যা থেকে বেরিয়ে আসা আসলেই কঠিন । তারপরে অনেক চেষ্টা করেও যখন কোন সমাধা হলনা তখন হয়ে গেল সেপারেশন । পড়ে গেল একটি কাল দাগ । যে দাগটি কোন দিনই মুছে ফেলা সম্ভব না । শান্তিতে নেই এখন আর কেউই ।
আমার স্বল্প জ্ঞানে বোধগম্য বিষয়ঃ আমাদের দেশের সিংহভাগ লোকই যেহেতু মুসলমান তাই আমার কথাগুলো হবে দ্বীন ইসলাম অনুযায়ী । যদি মুসলমান বলে নিজেকে পরিচয় দিয়ে থাকেন তাহলে মনোযোগ দিয়ে পড়বেন বলে আশা করি । বর্তমান সময়ে যে হারে এই সমস্যা বেড়ে গেছে ; আজ থেকে ৫০/৬০ বছর আগেও কিন্তু এত ছিলনা । কিন্তু এর কারণ কি ? ধীরে ধীরে সমাজ থেকে ইসলামী মূল্যবোধ ওঠে গিয়েছে । মুসলমান ইসলামী অনুশাসন বাদ দিয়ে পাশ্চাত্য রীতী-নীতিকে অনুসরণ করছে । আর সমাজটাও আধুনিকতার নাম দিয়ে অশ্লীলতাকে প্রমোট করছে । আর সমাজ টা তো আমরা আপনারাই তৈরী করি । একজন সন্তানের প্রথম শিক্ষা তার পরিবার । একটা বাচ্চা পরিবাররের লোকদেরকে যেভাবে চলাফেরা করতে দেখে ; সে সেটাই শিখে । তাকে তার পরিবার যেভাবে চলতে বলে , যে সমাজে বড় করে , যে পরিবেশে শিক্ষা দেয় সেটাই সে শিখে । সবাই হয়তো বা জানবেন বা শুনেছেন যে আমাদের নানী-দাদী , দাদাদের সময়ে মানুষ কিভাবে চলাফেরা করত ... পারিবারিক শিক্ষাগুলো কেমন ছিল । সেই সময়ের মা –বাবাগণ তাদের সন্তানদের কিছুটা হলেও শিক্ষা দিয়েছেন ফলে সেই সময়ের সমাজ আজকের দিনের সমাজ থেকে অনেকটা পবিত্র ছিল এবং শান্তিও ছিল । আমার লেখাটা পড়তে পড়তে অনেকেই হয়তো বা বলবেন , সেই সময় তো শিক্ষা ব্যবস্থা , প্রযুক্তি ইত্যাদি এত উন্নতমানের ছিলনা । কিন্তু এখন তো সমস্ত কিছুর উন্নয়ন এসেছে , আগে নারীরা ঘর থেকে বের হতে পারতো না ; কিন্তু এখন নারীরা স্বাধীনভাবে সব কিছু করতে পারে । তাই আগের সাথে এখনের মিলালে কিভাবে কি হল !!!
আমার কথা হচ্ছে , আপনি ১মিনিটের জন্য চিন্তা করে দেখুন আপনি কেন পড়াশুনা করছেন ? আপনি কেন চাকরী করছেন ? আপনি কেন পুরুষের সাথে তাল মিলিয়ে সমান অধিকার বলে গলা ফাটাচ্ছেন ? আপনি কেন নিজের সৌন্দর্য্যকে অন্য পুরুষের নিকট প্রকাশ করছেন ? আপনি কেন সারাদিন খেটে যাচ্ছেন ? আপনি কেন এই তথাকথিত উন্নয়নশীল , প্রগতিশীল সমাজের সাথে তাল মিলিয়ে চলছেন? আপনি যে পেশায় নিয়োজিত থাকেন না কেন আপনার উত্তর কিন্তু একটাই.........টাকা পয়সা উপার্জন করে পরিবারের লোকদের সুখ দেয়া । কিন্তু আপনি কি আদৌ তা পারছেন ? পারছেন না । সুখ দিতে পারলেও শান্তি দিতে পারবেন না । সুখ ও শান্তির মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে । সুখ হচ্ছে , আপনি মাস শেষে বিশাল অংকের টাকার মালিক , টাকার জোড়ে আপনার চলা ফেরাও অন্য ৮/১০টা মানুষ থেকে আলাদা । শান্তি হচ্ছে , আপনি যে সমাজ , পরিবারের সাথে যুক্ত সেখানকার প্রত্যেকে মনের দিক থেকে তৃপ্ত , সন্তুষ্ট এবং খুশি । যে শ্রেণীর লোকেরা পরিবারের সকলের সুখের ব্যবস্থা করতে পারে কিন্তু শান্তি করতে পারে না তারা প্রকৃত সুখী নয় । তবে যারা শান্তির ব্যবস্থা করতে পারেন তারাই প্রকৃত সুখী এবং প্রশান্ত আত্না । যেমন , স্ত্রী সারাদিন পরকীয়া করে বেড়ায় না হয় স্বামী পরকীয়া করে বেড়ায় । আপনি দিন শেষে বিশাল টাকার মালিক তবে ঘরে নেই বিন্দুমাত্র সুখ । যে সুখের জন্য সারাটা জীবন পরিশ্রম করলেন , এত খাটলেন দিন শেষে যদি শান্তি না থাকে তাহলে আপনার শিক্ষা , আপনার পরিবার , আপনার আধুনিক সমাজ থেকে আপনি কি শিক্ষা নিলেন ???? যে সমাজ , যে পরিবার আপনাদের সুখ শান্তির শিক্ষা দিতে পারে না ; সেই সমাজ ও পরিবারের রীতিনীতি আপনি কেন গ্রহন করছেন ???
ফিরে আসুন !!! ফিরে আসুন !!! ফিরে আসুন !! দ্বীন ইসলাম উনার ছায়ায় চলে আসুন । বিশ্বাস করেন শান্তি পাবেন । দ্বীন ইসলামে নারীরা পর্দায় থেকে জ্ঞান অর্জন করবে । পর্দায় থেকে কাজকর্ম করবে । পুরুষের সাথে নয় । আলাদাভাবে স্বাধীনভাবে । নারী-পুরুষ একসাথে চলার নাম স্বাধীনতা নয় । পর্দাই নারীর স্বাধীনতা । যেসব নারী পর্দা করেন উনার পর্দার সহিত বিনা সংকোচে , নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন । কিন্তু যারা বেপর্দা হয় তাদেরই ভয় থাকে বাহিরে বের হলে যে কোন মুহুর্তে দুর্ঘটনা হতে পারে । যে সমাজে পুরুষের সাথে নারীরাও তাল মিলিয়ে কাজ করতে পারে ; উক্ত নারীদের বলা হয় স্বাধীন নারী । কিন্তু তারা যদি স্বাধীন হয়েই থাকে তাহলে কেন তারা পুরুষদের দ্বারা ধর্ষণের স্বীকার হবে ??
দেখুন, এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী । পরকালই চিরস্থায়ী । মহান আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পরকালের পাথেয় সংগ্রহের জন্য । কিন্তু সবাই দুনিয়াতে এসে দুনিয়া নিয়ে এতই ব্যস্ত যেন দুনিয়াতেই স্থায়ীভাবে থাকবে । তাই তো নিজের অস্তিত্ব অর্থাৎ সবকিছুর আগে যে সে একজন মুসলমান এই স্বকীয়তাকে বিসর্জন দিয়ে পড়ালেখা , ক্যারিয়ার গঠন করছে । তাও উদ্দেশ্য একটাই পয়সা কামাই করা । কিন্তু পরিবার ও সমাজে সুখ শান্তি আনতে পারছেনা । দ্বীন ইসলাম উনার অনুশাসনে নিজেকে , নিজের পরিবারকে , নিজের সমাজকে গড়ে তুলুন । তাহলে শান্তি হবেই হবে । ইনশাআল্লাহ ।

Comments