Skip to main content

Posts

Recent posts

পরকীয়ায় কলুষিত সমাজ এবং এর থেকে উত্তরণের উপায়

ঘটনাঃ ১ঃ ছেলেটি এবং মেয়েটি কলেজ থেকে ভার্সিটি একসাথেই পড়াশুনা , পর িচয় , তারপরে একে অপরকে পছন্দ করে । তারপরে তারা সম্পর্কে জড়িয়ে যায় । দুই পরিবারের সম্মতিতে বিয়েও হয় । কিন্তু কিছুদিন পরে বের হল আসল ঘটনা । ছেলেটি তার ব্যাচমেট একজনের সাথে সম্পর্কে জড়িয়ে গেছে । মানে পরকীয়া আর কি !!! তারপরে শুরু হল ফেতনা ফাসাদের প্রহর । ইহা এমন এক সমস্যা যা থেকে বেরিয়ে আসা আসলেই কঠিন । তারপরে অনেক চেষ্টা করেও যখন কোন সমাধা হলনা তখন হয়ে গেল সেপারেশন । পড়ে গেল একটি কাল দাগ । যে দাগটি কোন দিনই মুছে ফেলা সম্ভব না । শান্তিতে নেই এখন আর কেউই । আমার স্বল্প জ্ঞানে বোধগম্য বিষয়ঃ আমাদের দেশের সিংহভাগ লোকই যেহেতু মুসলমান তাই আমার কথাগুলো হবে দ্বীন ইসলাম অনুযায়ী । যদি মুসলমান বলে নিজেকে পরিচয় দিয়ে থাকেন তাহলে মনোযোগ দিয়ে পড়বেন বলে আশা করি । বর্তমান সময়ে যে হারে এই সমস্যা বেড়ে গেছে ; আজ থেকে ৫০/৬০ বছর আগেও কিন্তু এত ছিলনা । কিন্তু এর কারণ কি ? ধীরে ধীরে সমাজ থেকে ইসলামী মূল্যবোধ ওঠে গিয়েছে । মুসলমান ইসলামী অনুশাসন বাদ দিয়ে পাশ্চাত্য রীতী-নীতিকে অনুসরণ করছে । আর সমাজটাও আধুনিকতার নাম দিয়ে অশ্লীলতাকে প্রমোট করছে । আর সম...

সত্তর বছর বয়স্ক এক দাদীর কুরআন মুখস্ত করার গল্প

এক মহিলা জর্ডানে বাস করতেন। তাঁর বয়স ছিল সত্তর বছর। আর তিনি নিরক্ষর ছিলেন। পড়তে বা লিখতে পারতেন না। কিন্তু তাঁর সন্তানদের শ্রেষ্ঠতম উপায়ে গড়ে তুলতে সক্ষম হন। স্পষ্টতই এতো বছর বয়সে সংসারের প্রতি তাঁর আর কোন দায়দায়িত্ব ছিল না। তিনি প্রায় সময় কুরআন তিলাওয়াত শুনতেন। তিনি কুরআনকে ভালবাসতেন। আর তাই প্রায় সময় কুরআন শুনতেন। তারপর তিনি ভাবলেন, কেন আমি আরেকটু অগ্রসর হই না? তিনি ভাবলেন, আমি কুরআনের দিকে তাকিয়ে যেন শুধু 'আল্লাহ' শব্দটি দেখতে পারি। আমি এই শব্দটি চিনতে চাই। তারপর তিনি তাঁর এক নাতিকে ডেকে বললেন, '' আমাকে একটু শিখাওতো কীভাবে তুমি 'আল্লাহ' শব্দটি লেখ। তাঁর নাতি তাঁকে এটা শিখিয়ে দিলেন। এরপর থেকে তিনি ক্যাসেটে কুরআন শুনতেন আর কুরআন শরীফ খুলে ক্বারির তিলাওয়াতের সাথে সাথে 'আল্লাহ' শব্দটা খুঁজে বের করতেন। এইতো এখানে, এইতো এখানে ......। তিনি কুরআনের সাথে এতো বেশী যুক্ত ছিলেন। আপনাদের কি মনে হয় এই মহিলা আল্লাহকে অত্যন্ত ভালোবাসতেন? হ্যাঁ, স্পষ্টতই। আমরা এখনি জানতে পারবো। তো, তাঁর কাছে এটা খুবই ভালো লাগলো যে তিনি আল্লাহ শব্দটি শনাক্ত করতে পারছেন। তিনি আরও শি...